নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি, ৮০ পদের আবেদন শুরু ৯ সেপ্টেম্বর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৯ম থেকে ১৬তম গ্রেডের ৮০টি পদে জনবল নিয়োগ দেবে। ২৪ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। সব পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম ও বিবরণ—
১. সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি
আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. জিআইএস অ্যানালিস্ট
পদসংখ্যা: ১টি
আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নগর–পরিকল্পনা বা ভূগোল বা পরিবেশবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) কোর্সে উত্তীর্ণ।
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১টি
আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং (খ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদস্য হতে হবে।
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং (খ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদস্য হতে হবে।
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৫. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং (খ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদস্য হতে হবে।
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৬. মেডিকেল অফিসার
পদসংখ্যা: ২টি
আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব মেডিসিন বা ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৭. আইন কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদ থাকতে হবে।
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৮. সহকারী সচিব
পদসংখ্যা: ১টি
আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৯. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশল বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১০. কর কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডেটাবেজসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১১. উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১টি
আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১২. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১৩. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ১৩তম
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

0 Comments