দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে....

দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে....

 

 দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে

দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুদক ২ পদে মোট ১০১ জনকে নিয়োগ দেবে। এ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১৩ আগস্ট থেকে। পরীক্ষা–সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

পদের নাম ও সংখ্যা—

১. কনস্টেবল

পদসংখ্যা: ৯১

গ্রেড: ১৭

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

আবেদনে যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট

২. অফিস সহায়ক

পদসংখ্যা: ১০

গ্রেড: ২০

বেতনস্কেল: ৮২৫০-২০,০১০ টাকা

আবেদনে যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ

আবেদনের বয়স—

আবেদনকারীর বয়স ১ আগস্ট, ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে

আবেদন ফি—

দুটি পদের জন্য প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা দিতে হবে। আবেদনের নিয়মাবলি অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS-এর মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ—

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১১ সেপ্টেম্বর, ২০২৫, বিকেল ৫টা

  • আবেদনের পদ্ধতিসহ আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।


Post a Comment

0 Comments