📘 বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর (৭১–১২৯)
-
‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা?
➡️ উত্তর: উপন্যাস -
‘দুধে ভাতে উৎপাত’ গ্রন্থের রচয়িতা কে?
➡️ উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস -
‘দত্তা’ উপন্যাসটির লেখক কে?
➡️ উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -
‘নবী কাহিনী’ গ্রন্থের রচয়িতা কে?
➡️ উত্তর: কাজী ইমদাদুল হক -
‘নয়া খান্দান’ নাটকের রচয়িতা কে?
➡️ উত্তর: নূরুল মোমেন -
‘নীল দর্পন’ নাটকের রচয়িতা কে?
➡️ উত্তর: দীনবন্ধু মিত্র -
‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির রচয়িতা কে?
➡️ উত্তর: জসিম উদ্দিন -
‘চাচা কাহিনী’ গ্রন্থের রচয়িতা কে?
➡️ উত্তর: সৈয়দ মুজতবা আলী -
‘চণ্ডীমঙ্গল’ কাব্যের কবি কে?
➡️ উত্তর: কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী -
‘জমিদার দর্পন’ নাটক রচনা করেছেন কে?
➡️ উত্তর: মীর মোশারফ হোসেন -
‘জিব্রাইলের ডানা’ গল্পকার কে?
➡️ উত্তর: শাহেদ আলী -
‘আরেক ফাল্গুন’, ‘হাজার বছর ধরে’, ‘বরফ গলা নদী’ এগুলো কার রচিত উপন্যাস?
➡️ উত্তর: জহির রায়হান -
‘তোতা ইতিহাস’ গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
➡️ উত্তর: ফারসি -
‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা কে?
➡️ উত্তর: ড. আলাউদ্দিন আল-আজাদ -
‘নরুল দীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে?
➡️ উত্তর: সৈয়দ শামসুল হক -
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
➡️ উত্তর: সৈয়দ শামসুল হক -
‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?
➡️ উত্তর: সৈয়দ শামসুল হক -
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?
➡️ উত্তর: অদ্বৈত মল্লবর্মণ -
‘তারাবাঈ’ নাটকটির রচয়িতা কে?
➡️ উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় -
‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা কে?
➡️ উত্তর: মনসুর বয়াতী -
‘নবীন মাধক’ কোন নাটকের চরিত্র?
➡️ উত্তর: নীল দর্পন -
‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে?
➡️ উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -
‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?
➡️ উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর -
‘ধন্যবাদ’ কবিতাটি কার রচিত?
➡️ উত্তর: আহসান হাবিব -
‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?
➡️ উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর -
‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদক কে?
➡️ উত্তর: E. M. Milford -
‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা কে?
➡️ উত্তর: সৈয়দ মুজতবা আলী -
‘ধন ধান্যে পুষ্পে ভরা’ দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
➡️ উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় -
‘দণ্ডকারণ্য’ গ্রন্থটির রচয়িতা কে?
➡️ উত্তর: মুনীর চৌধুরী -
আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিক কারা?
➡️ উত্তর: দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকার -
চর্যাপদ যে ছন্দে লেখা —
➡️ উত্তর: মাত্রাবৃত্ত -
সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন —
➡️ উত্তর: কাহ্নপা -
ড. মুহম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে ভাগ করেছেন —
➡️ উত্তর: ২ ভাগে -
‘কবিকণ্ঠহার’ উপাধি যার —
➡️ উত্তর: বিদ্যাপতি -
‘মহাভারত’-এর প্রথম অনুবাদক —
➡️ উত্তর: কবীন্দ্র পরমেশ্বর -
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় —
➡️ উত্তর: ১৯৫২ সালে -
‘লিপিমালা’ রচনা করেন —
➡️ উত্তর: রামরাম বসু -
‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদক —
➡️ উত্তর: দীনেশরঞ্জন দাশ -
‘রক্তকবরী’ নাটকটির রচয়িতা —
➡️ উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর -
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা —
➡️ উত্তর: শ্রীকান্ত -
‘আকাশ নীলা’ কবিতার রচয়িতা —
➡️ উত্তর: জীবনানন্দ দাশ -
কবি জসীমউদ্দীনের জীবনকাল —
➡️ উত্তর: ১৯০৩–১৯৭৬ ইং -
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ —
➡️ উত্তর: একটি নিরীক্ষাধর্মী উপন্যাস -
‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক —
➡️ উত্তর: জহির রায়হান -
‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?’ পঙক্তিটির রচয়িতা —
➡️ উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার -
কাজী নজরুল প্রথম ঢাকায় আসেন —
➡️ উত্তর: ১৯২৬ সালে -
‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতা —
➡️ উত্তর: ফররুখ আহমেদ -
‘গাড়ি চলে না, চলে না, চলে নারে’ গানের গীতিকার —
➡️ উত্তর: শাহ আবদুল করিম -
কবি শামসুর রাহমান জন্মগ্রহণ করেন —
➡️ উত্তর: ঢাকা জেলায় -
‘অনামিকা’ নামের রহস্য উপন্যাসের লেখক —
➡️ উত্তর: শাবলু শাহাবউদ্দিন -
হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ —
➡️ উত্তর: একটি রাজনৈতিক উপন্যাস -
‘হুলিয়া’ কবিতার রচয়িতা —
➡️ উত্তর: নির্মলেন্দু গুণ -
‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য —
➡️ উত্তর: মুক্তিযুদ্ধ -
‘ঠকচাচা’ চরিত্রটি যে উপন্যাসের —
➡️ উত্তর: আলালের ঘরের দুলাল -
বাংলা কাব্যের ‘চিত্ররূপময়’ কবি —
➡️ উত্তর: জীবনানন্দ দাশ -
‘কপালকুণ্ডলা’ চরিত্রটির রচয়িতা —
➡️ উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় -
‘দৃষ্টিহীন’ যে লেখকের ছদ্মনাম —
➡️ উত্তর: মধুসূদন মজুমদার -
‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়ক —
➡️ উত্তর: ইমাম হোসেন -
‘তিথিডোর’ গ্রন্থের রচয়িতা —
➡️ উত্তর: বুদ্ধদেব বসু
%20%20BCS,%20Bank%20&%20Job%20Preparation%20Special%20(1).jpg)
0 Comments