১. গ্রুপ অব সেভেনভুক্ত দেশ কয়টি?
উত্তর: ৭ টি।
২. গ্রুপ অব সেভেনভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি?
উত্তর: জাপান।
৩. সম্প্রতি রাশিয়া ও ভারতের মধ্যে ২৩তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৫ ডিসেম্বর, ২০২৫।
৪. ফিফা ঘোষিত নতুন আন্তর্জাতিক টুর্নামেন্টের নাম কী?
উত্তর: ফিফা সিরিজ ২০২৬।
৫. আন্তর্জাতিক টি–২০ ক্রিকেটে ৩০০০ রান ও ১০০ উইকেট লাভ করেন কে?
উত্তর: বীরানদ্বীপ সিং (মালয়েশিয়া)।
৬. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ৪ ডিসেম্বর, ২০২৫।
৭. ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১১ জুন, ২০২৬।
৮. ১২,০০০ বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার কোন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে?
উত্তর: হায়লি গুব্বি।
৯. সম্প্রতি ওয়্যারলেস চার্জিং সড়ক চালু করেছে কোন দেশ?
উত্তর: ফ্রান্স।
১০. ভারতের উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ কোনটি?
উত্তর: CMS-03।
১১. যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কতটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে?
উত্তর: ১৯ টি দেশ।
১২. ল্যাটারান চুক্তির মাধ্যমে কোন দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ভ্যাটিকান সিটি।
১৩. ভ্যাটিকান সিটি কার দ্বারা পরিচালিত হয়?
উত্তর: পোপ দ্বারা।
১৪. বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান সিটি।
১৫. হংকং-এর সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর: ক্রিস প্যাটেন।
১৬. বোর্নিও দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
১৭. ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কী?
উত্তর: মারিয়া করিনা মাচাদো।
১৮. শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো কোন দেশের নাগরিক?
উত্তর: ভেনেজুয়েলা।
১৯. নোবেল পুরস্কারের প্রবর্তকের নাম কী?
উত্তর: আলফ্রেড নোবেল।
২০. আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: সুইডেন।
📌 সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়াবলী (গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর)
১. ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল কততম আসর বসবে?
উত্তর: ২৩তম আসর।
২. কখন থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ১৯০১ সাল থেকে।
৩. বাদশাহ আবদুল আজিজ কোন দেশের বাদশাহ ছিলেন?
উত্তর: সৌদি আরব।
৪. রেজা শাহ পাহলভী কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তর: ইরান।
৫. নোবেল বিজয়ী আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তর: মিশর।
৬. ইউরো মুদ্রার জনক কে?
উত্তর: রবার্ট মুন্ডেল।
৭. আফ্রিদি উপজাতিরা কোথায় বাস করে?
উত্তর: পাকিস্তানে।
৮. বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার কোনটি?
উত্তর: নোবেল পুরস্কার।
৯. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
১০. পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: চীন।
১১. আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে পালিত হয়?
উত্তর: ৯ ডিসেম্বর।
১২. মনরো ডকট্রিন কত সালে ঘোষণা করা হয়?
উত্তর: ১৮২৩ সালে।
১৩. চেরোনোবিল পারমাণবিক কেন্দ্রের ভয়াবহ বিস্ফোরণ কবে ঘটে?
উত্তর: ১৯৮৬ সালে।
১৪. চেরোনোবিল পারমাণবিক কেন্দ্র কোন দেশে অবস্থিত?
উত্তর: ইউক্রেনে।
১৫. ইউনেস্কো ২০২৫ সালের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন পণ্য অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তর: টাঙ্গাইলের শাড়ি।
১৬. প্রতি বছর নোবেল পুরস্কার কত তারিখে প্রদান করা হয়?
উত্তর: ১০ ডিসেম্বর।
১৭. প্রথম লোহা কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর: এশিয়া মাইনরে।
১৮. নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
১৯. আল জাজিরা টেলিভিশন কোথা থেকে প্রচারিত হয়?
উত্তর: কাতার থেকে।
২০. ইমরুল কায়েস কোন ভাষার বিখ্যাত কবি?
উত্তর: আরবি ভাষা।

0 Comments