🌍 আন্তর্জাতিক বিষয়াবলি (প্রশ্ন ৮৭–১০৯) | BCS Preparation Guide

🌍 আন্তর্জাতিক বিষয়াবলি (প্রশ্ন ৮৭–১০৯) | BCS Preparation Guide

 

আন্তর্জাতিক বিষয়াবলি (প্রশ্ন ৮৭-১০৯)

    ৮৭. কোন্ দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?

    (ক) অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড (খ) ইউক্রেন এবং জর্জিয়া (গ) সুইডেন এবং ফিনল্যান্ড (ঘ) মলদোভা এবং বেলারুশ

    উত্তর: (গ) সুইডেন এবং ফিনল্যান্ড

    ৮৮. কোন্ প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম 'ইন্দো-প্যাসিফিক' (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন?

    (ক) ডোনাল্ড ট্রাম্প (খ) শিনজো অ্যাবে (গ) বারাক ওবামা (ঘ) জর্জ ডব্লিউ বুশ

    উত্তর: (খ) শিনজো অ্যাবে

    ৮৯. কোন্ ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?

    (ক) হার্টল্যান্ড তত্ত্ব (খ) ডমিনো তত্ত্ব (গ) রিমল্যান্ড তত্ত্ব (ঘ) কন্টেইনমেন্ট তত্ত্ব

    উত্তর: (ক) হার্টল্যান্ড তত্ত্ব

    ৯০. আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস্ (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

    (ক) নেদারল্যান্ডস (খ) নিউ ইয়র্ক (গ) নিউ হ্যাম্পশায়ার (ঘ) নিউ জার্সি

    উত্তর: (গ) নিউ হ্যাম্পশায়ার

    ৯১. মধ্যম আয়ের ফাঁদে (Middle-Income Trap) পড়ার ঝুঁকি মূলত কোন্ কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত?

    (ক) কৃষি রপ্তানি হ্রাস (খ) নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব (গ) প্রবাসী আয়ের ওপর নির্ভরতা বৃদ্ধি (ঘ) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীর গতির হওয়া

    উত্তর: (ঘ) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীর গতির হওয়া

    ৯২. বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে কী বোঝায়?

    (ক) বিশ্বব্যাংকের সুবিধালাভ (খ) বিশেষ উত্তোলন অধিকার (SDR) (গ) স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা (ঘ) ঘাটতি অর্থায়ন

    উত্তর: (খ) বিশেষ উত্তোলন অধিকার (SDR)

    ৯৩. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো __ উত্তর অক্ষাংশ।

    (ক) ৩৮° (খ) ৩৪০ (গ) ৪৯° (ঘ) ২৩.৫°

    উত্তর: (ক) ৩৮°

    ৯৪. লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।

    (ক) ডেজার্ট স্টর্ম (খ) এন্ডিউরিং ফ্রিডম (গ) ব্লু হেলমেট (ঘ) প্রসপারিটি গার্ডিয়ান

    উত্তর: (ঘ) প্রসপারিটি গার্ডিয়ান

    ৯৫. এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?

    (ক) দালাইলামা এবং চিংলু (খ) চোমোলাংমা এবং কোমোলাংমা (গ) কোমোলাংমা এবং চিংলু (ঘ) চোমোলাংমা এবং এলবার্গ

    উত্তর: (খ) চোমোলাংমা এবং কোমোলাংমা

    ৯৬. 'ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

    (ক) NDB (খ) ADB (গ) AIIB (ঘ) IMF

    উত্তর: (ক) NDB

    ৯৭. কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?

    (ক) ইউনিসেফ (খ) ইউনেস্কো (গ) ডব্লিউটিও (ঘ) আইএলও

    উত্তর: (গ) ডব্লিউটিও

    ৯৮. মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'অ্যাকাস' (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?

    (ক) অর্থনৈতিক সহযোগিতা (খ) সামরিক সহযোগিতা (গ) পরিবেশ সুরক্ষা (ঘ) মহাকাশ গবেষণা সহযোগিতা

    উত্তর: (খ) সামরিক সহযোগিতা

    ৯৯. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?

    (ক) ১৮৪৬ (খ) ১৮৬৭ (গ) ১৮৯৮ (ঘ) ১৯০৫

    উত্তর: (খ) ১৮৬৭

    ১০০. কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?

    (ক) ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান (খ) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা (গ) ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা (ঘ) জি-৭ এর সদস্য সংখা বৃদ্ধি

    উত্তর: (খ) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা

    ১০১. 'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল __ চুক্তির মাধ্যমে।

    (ক) ব্রেটন উডস (খ) লিসবন (গ) জেনেভা (ঘ) মারাকেশ

    উত্তর: (ঘ) মারাকেশ

    ১০২. মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন্ সংস্থার অংশ?

    (ক) বিশ্বব্যাংক গ্রুপ (খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (গ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ঘ) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক

    উত্তর: (ক) বিশ্বব্যাংক গ্রুপ

    ১০৩. ২০২৩ সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?

    (ক) আল শাবাব (খ) জান জাউইদ (গ) ফ্রি সুদান মুভমেন্ট (ঘ) র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)

    উত্তর: (ঘ) র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)

    ১০৪. আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর __ অবস্থিত।

    (ক) নাইরোবি (খ) আবিদজান (গ) আদ্দিস আবাবা (ঘ) লাগোস

    উত্তর: (খ) আবিদজান

    ১০৫. ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন্ দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?

    (ক) ৭ ও ৯ (খ) ১১ ও ১৩ (গ) ৩ ও ৬ (ঘ) ১ ও ২

    উত্তর: (ঘ) ১ ও ২

    ১০৬. মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন্ দেশ 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে?

    (ক) রাশিয়া (খ) চীন (গ) মার্কিন যুক্তরাষ্ট্র (ঘ) থাইল্যান্ড

    উত্তর: (খ) চীন

    ১০৭. চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী?

    (ক) একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা (খ) নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ (গ) বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন (ঘ) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা

    উত্তর: (ঘ) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা

    ১০৮. __ কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।

    (ক) স্টকহোম (খ) রোটারডাম (গ) বাসেল (ঘ) মিনামাটা

    উত্তর: (গ) বাসেল

    ১০৯. পারস্য উপসাগর থেকে জালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের __ ডকট্রিন অনুসরণ করে?

    (ক) মনরো (খ) ট্রুম্যান (গ) বুশ (ঘ) কার্টার

    উত্তর: (ঘ) কার্টার

    BCS & Jobs Question & Solution

    ১। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?

    • উত্তর: ২,৪০০ মেগাওয়াট।

    ২। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে কোন দেশ?

    • উত্তর: রাশিয়া।

    ৩। বাংলাদেশের উপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপিত হলে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের মোট আরোপিত শুল্কহার কত শতাংশ হবে?

    • উত্তর: ৫২ শতাংশ।

    ৪। USA-এর ‘বিগ বিউটিফুল বিল’ প্রতিনিধি পরিষদে কত ভোটের ব্যবধানে পাস হয়?

    • উত্তর: ২১৮ – ২১৪ ভোটের ব্যবধানে।

    ৫। গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম (জিইআরডি) কোন নদীতে নির্মিত বাঁধ?

    • উত্তর: নীল নদ।

    ৬। আফ্রিকার দ্বিতীয় ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?

    • উত্তর: ইথিওপিয়া।

    ৭। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের র‍্যাপোর্টিয়ার কে?

    • উত্তর: ফ্রানচেসকা আলবানিজ।

    ৮। বারি-৪ কী?

    • উত্তর: উন্নত জাতের আম।

    ৯। গাজার ত্রাণকেন্দ্র গুলি চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত সংস্থার নাম কী?

    • উত্তর: গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচ এফ)।

    ১০। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রতিষ্ঠান কোনটি?

    • উত্তর: ওপেনএআই।


    BCS & Jobs Question & Solution


    • প্রশ্ন: সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের শাস্তির বিধান রেখে নিষ্ঠুর আইন পাশ করে কবে?

      উত্তর: ৩০ মার্চ ২০২৬।

    • প্রশ্ন: ২০২৬ সালের ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে, বিশ্বের সবচেয়ে কম বয়সী 'বিলিয়নিয়ার বা শতকোটিপতি' কে?

      উত্তর: অ্যামেলি ভয়েট ভ্রেজেস (২০ বছর)।

    • প্রশ্ন: লাতিন আমেরিকার সবচেয়ে বড় বৈদ্যুতিক মোটর কোম্পানির নাম কী?

      উত্তর: ডব্লিউইজি (WEG)।

    • প্রশ্ন: ইসরায়েলের পার্লামেন্টের নাম কী?

      উত্তর: নেসেট।

    • প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার কোনটি?

      উত্তর: যুক্তরাষ্ট্র।

Post a Comment

0 Comments