🌍 BCS & Jobs Preparation: সাম্প্রতিক সাধারণ জ্ঞান (2026 আপডেট) GK

🌍 BCS & Jobs Preparation: সাম্প্রতিক সাধারণ জ্ঞান (2026 আপডেট) GK

 



প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকতে হলে সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়মিত আপডেট রাখা খুবই জরুরি। আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলির এমন কিছু প্রশ্ন আছে, যেগুলো প্রায়ই BCS, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষায় দেখা যায়। এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর সাজানো হলো সহজভাবে।

০১. ২০২৬ সালের ডিডাব্লিউ ফ্রিডম অব স্পিচ অ্যাওয়ার্ড পান কে? 

উত্তর: মিডিয়া টাইকুন জিমি লাই।

০২. US Energy Information Administration এর তথ্য অনুসারে, বর্তমানে যুক্তরাষ্ট্রে কতগুলো পারমাণবিক রিয়্যাক্টর কার্যকর রয়েছে? 

উত্তর: ৯৪টি।

০৩. US Energy Information Administration এর মতে, যুক্তরাষ্ট্র তার বিদ্যুৎ চাহিদার কত শতাংশ পারমাণবিক শক্তি থেকে উৎপাদন করে? 

উত্তর: ১৮-১৯ শতাংশ।

০৪. সম্প্রতি জাতিসংঘ দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের মেয়াদ কত তারিখ পর্যন্ত বাড়িয়েছে? 

উত্তর: ৩০ এপ্রিল, ২০২৭।

০৫. যুক্তরাষ্ট্রের 'আফ্রিকা কমান্ড' (AFRICOM)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উত্তর: স্টুটগার্ট, জার্মানি।

০৬. বিখ্যাত সামাজিক নিরাপত্তা কর্মসূচি 'বলসা ফ্যামিলিয়া' (Bolsa Familia) কোন দেশের? 

উত্তর: ব্রাজিল।

০৭. বিশ্বের শীর্ষস্থানীয় বায়ু টারবাইন উৎপাদনকারী কোম্পানি 'ভেন্টাস' (Vestas) কোন দেশের? 

উত্তর: ডেনমার্ক।

০৮. কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল, বর্তমানে নেই? 

উত্তর: তাইওয়ান।

০৯. 'আইএসবিএন' কোন বিষয়ের সাথে জড়িত? 

উত্তর: বই ও প্রকাশনা।

১০. 'ইন্তিফাদা' বলতে কি বুঝায়? 

উত্তর: অভ্যুত্থান।

১১. সম্প্রতি কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন- 

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১২. এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-২০২৬ এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? 

উত্তর: সমরখন্দ, উজবেকিস্তান।

১৩. এশিয়া-প্রশান্ত অঞ্চলে ২০৩৫ সালের মধ্যে ADB কত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে? 

উত্তর: ৭০ বিলিয়ন ডলার।

১৪. এডিবির বর্তমান প্রেসিডেন্ট কে? 

উত্তর: মাসাটসু আসাকাওয়া। (ছবিত লেখা: মাসাটসু আসাকাওয়া)।

১৫. সম্প্রতি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নতুন প্রকল্পের নাম- 

উত্তর: ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট।

১৬. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যিক চুক্তিতে বাংলাদেশকে কতটি শর্ত মানতে হবে? 

উত্তর: ১৩১টি শর্ত।

১৭. ফেনী জেলার পূর্বনাম কি ছিল? 

উত্তর: শমসের নগর।

১৮. সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?

উত্তর: স্পিকার।

১৯. জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ১৩ এপ্রিল, ২০২৬ এর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা কত? 

উত্তর: ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন।

২০. বর্তমানে দেশে কতটি সচল বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে? 

উত্তর: ১,৮৩৪টি।

২১. বাংলাদেশে LEED সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার মোট সংখ্যা কত? 

উত্তর: ২৮৪ (৪ মে, ২০২৬ পর্যন্ত সর্বশেষ তথ্যানুযায়ী)।

২২. 'দৈনিক আজাদ' পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উত্তর: সঠিক উত্তরটি কমেন্ট করুন।

সাম্প্রতিক তথ্যভিত্তিক প্রশ্ন এখন BCS ও চাকরির পরীক্ষার বড় অংশ দখল করে আছে। তাই নিয়মিত আপডেট থাকা মানেই এগিয়ে থাকা।

BCS & Jobs Preparation: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

BCS & Job Preparation: আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (আপডেট 2026)

Post a Comment

0 Comments