বাংলা ভাব-সম্প্রসারণ করুন:
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে।
উত্তর:
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে
মূলভাব: অন্যায়কারী এবং অন্যায়কে প্রশ্রয়দানকারী উভয়েই সমান অপরাধী ও ঘৃণার পাত্র।
সম্প্রসারিত ভাব: ন্যায়বোধ মানব চরিত্রের একটি পবিত্র বৈশিষ্ট্য। মানুষের মধ্যে যে বিবেক রয়েছে তাই মানুষকে অন্যায় থেকে রক্ষা করে এবং ন্যায়ের পথে পরিচালিত করে। জগতে ন্যায়-অন্যায় দুটি প্রবৃত্তিই বিদ্যমান। অন্যায়কে প্রশ্রয় দিলে তা দিন দিন বেড়ে গিয়ে সামাজিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় পবিত্রতাকে বিনষ্ট করে। তাই অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। আবার অনেক মানুষ আছে তারা সরাসরি অন্যায় করে না, কিন্তু পেছন থেকে অন্যায়কারীকে সহায়তা করে বা অন্যায় করতে উৎসাহিত করে। আইনের আওতায় এরাও কখনো কখনো অপরাধী হিসেবে গণ্য হয়। ক্ষমশীলতা একটি মহৎগুণ। কিন্তু অতিরিক্ত ক্ষমাশীলতা সমাজে অন্যায়কে নির্মূল না করে বরং তাকে আরো বাড়িয়ে দেয়। অন্যায়কারী যদি অনবরত ক্ষমা পেতে থাকে তবে তার অপরাধ প্রবণতা দিন দিন আরো দুর্বার ও প্রবল হয়ে উঠবে। তাই অন্যায়কারীকে অবাধে ক্ষমা করা উচিত নয়। অন্যায় সহনকারী অপরাধীর সঙ্গে কোনো বিরোধে না যেয়ে আপাততে নির্বঞ্ঝাট থাকলেও একদিন না একদিন তা বুমেরাং হয়ে অন্যায় প্রশ্রয়দানকারীকে আঘাত করবেই। তাই কখনোই অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয়।
মন্তব্য: অন্যায়কারী বিভিন্ন অপকর্মের মাধ্যমে যেমন সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করে তেমনি অন্যায়ের ক্ষমাকারীও পরোক্ষভাবে সমাজের ক্ষতি করে থাকে। তাই বিধাতার বিচারে অন্যায়কারী ও অন্যায়ের ক্ষমাকারী কেউ তৃণের মতো ভষ্মীভূত হতে হবে।
বাংলায় অনুবাদ করুন:
Trees are our friends. It helps us in many ways. It makes our environment beautiful. Trees are our valuable assets. So, the government has emphasized on planting trees.
অনুবাদ: গাছ আমাদের বন্ধু। এটি আমাদের নানাভাবে সাহায্য করে। এটি আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে। গাছ আমাদের মূল্যবান সম্পদ। তাই সরকার বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছে।
Write a paragraph on: Discipline
Discipline
Discipline is one of the most essential virtues in human life, as it lays the foundation for success, character, and social harmony. It refers to the ability to control one's thoughts, emotions, and actions in accordance with rules, principles, and moral values. A disciplined person lives in an organized and systematic way, making proper use of time and resources. Such a person develops positive habits like punctuality, honesty, obedience, and dedication to duty. Discipline is particularly important in student life, where it helps learners focus on their studies, follow a routine, and respect teachers and elders. It enables individuals to complete their tasks on time, avoid chaos, and handle challenges with patience. Without discipline, a person cannot utilize their talents effectively, and society cannot function peacefully. Ultimately, it is the key to self-improvement and the bridge that connects hard work with true achievement.
Read More....
বাংলাদেশ বিষয়াবলি: চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
0 Comments