৫১তম BCS প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ MCQ Model Test, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্য, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিষয়াবলি ও কম্পিউটার বিষয়ক প্রশ্নোত্তর অনুশীলন করুন।
৫১তম BCS প্রিলি Model Test ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
BCS প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত MCQ অনুশীলন, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা থাকা জরুরি। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনা করে আজকের আয়োজনে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো।
প্রথমে উত্তর না দেখে নিজে সমাধান করার চেষ্টা করুন। পরে উত্তরমালা মিলিয়ে নিজের প্রস্তুতির অবস্থান যাচাই করুন।
📝 ৫১তম BCS প্রিলি Model Test
১. স্বরান্ত অক্ষরকে কী বলে?
ক. একাচ্চর
খ. মুক্তাক্ষর
গ. বদ্ধাক্ষর
ঘ. যুক্তাক্ষর
উত্তর: খ. মুক্তাক্ষর
২. 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. মুহম্মদ শহীদুল্লাহ্
গ. মুহম্মদ এনামুল হক
ঘ. সুকুমার সেন
উত্তর: ঘ. সুকুমার সেন
৩. বাংলার প্রাচীন জনপদ হরিকেল-এর বর্তমান নাম কী?
ক. সিলেট ও চট্টগ্রাম
খ. ঢাকা ও ময়মনসিংহ
গ. কুমিল্লা ও নোয়াখালী
ঘ. রাজশাহী ও রংপুর
উত্তর: ক. সিলেট ও চট্টগ্রাম
৪. বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
ক. ২৫
খ. ২৬
গ. ২৭
ঘ. ২৮
উত্তর: ক. ২৫
৫. ১ হতে বড় ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য?
ক. ২৯
খ. ৩৫
গ. ৩৭
ঘ. ৪১
উত্তর: ক. ২৯
সমাধান:
১০০০-এর মধ্যে ৩০ দ্বারা বিভাজ্য সংখ্যা = ৩৩টি।
১৬ ও ৩০-এর ল.সা.গু = ২৪০।
১০০০-এর মধ্যে ২৪০ দ্বারা বিভাজ্য সংখ্যা = ৪টি।
অতএব, প্রয়োজনীয় সংখ্যা = ৩৩ − ৪ = ২৯টি।
৬. কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°। ত্রিভুজটি কোন ধরনের?
ক. সমকোণী
খ. স্থূলকোণী
গ. সমদ্বিবাহু
ঘ. বিষমবাহু
উত্তর: ক. সমকোণী
কারণ, তৃতীয় কোণ = ১৮০° − (২৮° + ৬২°) = ৯০°।
৭. 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. Scarce
খ. Abundant
গ. Widespread
ঘ. Limited
উত্তর: গ. Widespread
৮. Charles Dickens was an English ______.
ক. poet
খ. playwright
গ. politician
ঘ. novelist
উত্তর: ঘ. novelist
৯. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
ক. ২৫৬ টি
খ. ৪০৯৬ টি
গ. ৬৫৫৩৬ টি
ঘ. ৪২৯৪৯৬৭২৯৬ টি
উত্তর: গ. ৬৫৫৩৬ টি
১০. আকাশে রংধনুর কারণ-
ক. ধূলিকণা
খ. বায়ুস্তর
গ. বৃষ্টির কণা
ঘ. অতি বেগুনী রশ্মি
উত্তর: গ. বৃষ্টির কণা
🌐 সাম্প্রতিক সাধারণ জ্ঞান
১. ২০২৬ সালের জুন মাস শেষে খেলাপি ঋণের হারে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ
উল্লেখিত তথ্য অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ ৬,০৬,৫৫৫ কোটি টাকা।
২. বাংলাদেশে খেলাপি ঋণের হার কত?
উত্তর: ৩২.৭৮%
৩. বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা আছে?
উত্তর: ৫০৩টি
৪. ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশে কী পরিমাণ রেমিট্যান্স এসেছে?
উত্তর: ৩৫,৫৮৯ মিলিয়ন ডলার
৫. ২০২৫-২০২৬ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে কোন দেশ থেকে?
উত্তর: সৌদি আরব
উল্লেখিত পরিমাণ: ৫,৮৪৮.৮৭ মিলিয়ন ডলার।
৬. বিশ্বের সবচেয়ে বড় মানবাকৃতি রোবট নির্মাণ কোম্পানির নাম কী?
উত্তর: Unitree Robotics (China)
৭. Tesla-এর মানবাকৃতি রোবটের নাম কী?
উত্তর: Optimus
৮. 'স্ট্র্যাটেজিক হেজিং' বলতে কী বোঝায়?
উত্তর: বহুপক্ষীয় ভারসাম্যনীতি
নোট: সাম্প্রতিক তথ্যের ক্ষেত্রে পরীক্ষার আগে সংশ্লিষ্ট সরকারি/প্রাতিষ্ঠানিক উৎস থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নিন।
💻 কম্পিউটার, বাংলা ও সাধারণ জ্ঞান
১. বিয়োগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটার কী করে?
ক. গুণ করে
খ. ভাগ করে
গ. যোগ করে
ঘ. বিয়োগ করে
উত্তর: গ. যোগ করে
২. 'শেরে বাংলা মহান ছিলেন নেতা' বাক্যে কোন বৈশিষ্ট্য লঙ্ঘিত হয়েছে?
ক. আকাঙ্ক্ষা
খ. আসত্তি
গ. আসক্তি
ঘ. যোগ্যতা
উত্তর: খ. আসত্তি
৩. মধ্যযুগীয় বাংলা সাহিত্য 'শ্রীকৃষ্ণকীর্তন'-এর রচয়িতা বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কী?
ক. অনন্ত
খ. চণ্ডীবাবু
গ. বড়ু দত্ত
ঘ. জয়ন্ত
উত্তর: ক. অনন্ত
৪. Choose the option where the suffix or prefix has been wrongly used.
ক. Decode
খ. Encode
গ. Disembark
ঘ. Disbrace
উত্তর: ঘ. Disbrace
৫. "Tambourline" is a famous tragedy written by -
ক. Shakespeare
খ. Ben Jonson
গ. Christopher Marlowe
ঘ. G.B. Shaw
উত্তর: গ. Christopher Marlowe
৬. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
ক. স্বাধীনতা
খ. ক্ষমতা
গ. কর্মদক্ষতা
ঘ. জনকল্যাণ
উত্তর: ঘ. জনকল্যাণ
৭. কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে সংযুক্ত অবস্থায় কী অবস্থায় ঘুরবে?
ক. আস্তে চলবে
খ. জোরে চলবে
গ. একইভাবে চলবে
ঘ. কোনটি নয়
উত্তর: খ. জোরে চলবে
৮. বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার
ঘ. সংসদ সচিব
উত্তর: খ. রাষ্ট্রপতি
৯. 'টঙ্ক (Tonk) আন্দোলন' কী?
ক. সাঁওতাল বিদ্রোহ
খ. প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন
গ. কৃষক আন্দোলন
ঘ. কোনটিই নয়
উত্তর: গ. কৃষক আন্দোলন
১০. নিচের কোনটি যেকোনো সেটের উপসেট?
ক. ∅
খ. (∅)
গ. {∅}
ঘ. {0}
উত্তর: ক. ∅
📚 বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন
ব্যাংক ও বীমা নিয়োগ পরীক্ষা
১. নিচের কোনটি রূপকথাভিত্তিক সাহিত্য রচনা?
ক. টুনিটুনির বই
খ. কিশোরের মন
গ. বান দিদি
ঘ. উপরের সব কটি
উত্তর: ক. টুনিটুনির বই
ব্যাখ্যা: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত শিশুতোষ গ্রন্থ 'টুনিটুনির বই' ১৯১০ সালে প্রকাশিত হয়।
২. সুকুমার রায় কী ধরনের সাহিত্যের জন্য বহুল সমাদৃত?
ক. গীতিকাব্য
খ. উপন্যাস
গ. কথাসাহিত্য
ঘ. শিশু সাহিত্য
উত্তর: ঘ. শিশু সাহিত্য
🎓 বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
১. 'দানপিটে শওকত' শিশুতোষ গ্রন্থটি কার লেখা?
ক. শওকত ওসমান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আব্দুল করিম
ঘ. আব্দুল গাফ্ফার চৌধুরী
উত্তর: ঘ. আব্দুল গাফ্ফার চৌধুরী
✍️ কবি-সাহিত্যিকদের জীবনী
অক্ষয়কুমার বড়াল
১. 'এষা' কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. অক্ষয়কুমার বড়াল
খ. কায়কোবাদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: ক. অক্ষয়কুমার বড়াল
২. 'ভুল' কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. কায়কোবাদ
খ. অক্ষয়কুমার বড়াল
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: খ. অক্ষয়কুমার বড়াল
অদ্বৈত মল্লবর্মণ
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি লিখেছেন কে?
ক. অদ্বৈত মল্লবর্মণ
খ. আলাউদ্দীন আল আজাদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তর: ক. অদ্বৈত মল্লবর্মণ
অবনীন্দ্রনাথ ঠাকুর
১. 'বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলী'র রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. যামিনী রায়
উত্তর: গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
২. লালন সাঁইয়ের একমাত্র স্কেচটি কে অঙ্কন করেন?
ক. যামিনী রায়
খ. জয়নুল আবেদীন
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. এস এম সুলতান
উত্তর: গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
📖 বাংলা কাব্য থেকে গুরুত্বপূর্ণ MCQ
১. 'চৌরপঞ্চাশিকা' কাব্যের বিষয়বস্তু কী?
ক. অবৈধ প্রণয়
খ. পরকালে নাজাতের ৫০টি উপায়
গ. ৫০ জন চোরের কাহিনী
ঘ. জগতের যাবতীয় অমঙ্গল থেকে বাঁচার উপায়
উত্তর: ক. অবৈধ প্রণয়
২. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থের কবি কে?
ক. রফিক আজাদ
খ. শঙ্খ ঘোষ
গ. শক্তি চট্টোপাধ্যায়
ঘ. শামসুর রাহমান
উত্তর: খ. শঙ্খ ঘোষ
৩. কোন গ্রন্থটি মহাকাব্য?
ক. অবকাশ রঞ্জনী
খ. বৃত্তসংহার
গ. বিরহ বিলাপ
ঘ. বীরাঙ্গনা কাব্য
উত্তর: খ. বৃত্তসংহার
৪. সনেটের কয়টি অংশ থাকে?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তর: খ. দুটি
৫. কোনটি কাব্যগ্রন্থ?
ক. কবিতা
খ. কাব্য পরিক্রমা
গ. কয়েকটি কবিতা
ঘ. বাংলার কাব্য
উত্তর: গ. কয়েকটি কবিতা
৬. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?
ক. নাটক
খ. ছোটগল্প
গ. প্রবন্ধ
ঘ. গীতিকবিতা
উত্তর: ঘ. গীতিকবিতা
📜 বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা
১. 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯২০ সালে
খ. ১৯২৬ সালে
গ. ১৯২৫ সালে
ঘ. ১৯৩০ সালে
উত্তর: খ. ১৯২৬ সালে
গুরুত্বপূর্ণ তথ্য: সংগঠনটির মূলমন্ত্র ছিল 'বুদ্ধির মুক্তি' এবং এর বার্ষিক মুখপত্র ছিল 'শিখা'।
২. ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো কী ধরনের?
ক. সংস্কৃত বইয়ের অনুবাদ
খ. ফারসি বইয়ের অনুবাদ
গ. ইংরেজি বইয়ের অনুবাদ
ঘ. পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ
উত্তর: ঘ. পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ
৩. নিচের কে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না?
ক. তারিণীচরণ মিত্র
খ. চণ্ডীচরণ মুন্শি
গ. রাজীব লোচন শর্মা
ঘ. হরপ্রসাদ রায়
উত্তর: ঘ. হরপ্রসাদ রায়
৪. চণ্ডীচরণ মুন্সী কে?
ক. শ্রীরামপুর মিশনের লিপিকর
খ. ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
গ. কেরা সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
ঘ. সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
উত্তর: খ. ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
৫. নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
ক. কাজী আব্দুল ওদুদ
খ. এস ওয়াজেদ আলি
গ. আবুল ফজল
ঘ. আব্দুল কাদির
উত্তর: খ. এস ওয়াজেদ আলি
৬. 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯ ফেব্রুয়ারি, ১৯২৬
খ. ১৯ জানুয়ারি, ১৯২৬
গ. ১৯ মার্চ, ১৯২৬
ঘ. ২৬ মার্চ, ১৯২৭
উত্তর: খ. ১৯ জানুয়ারি, ১৯২৬
৭. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
ক. অক্ষয় কুমার দত্ত
খ. এন্টনি ফিরঙ্গি
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. কালীপ্রসন্নসিংহ ঠাকুর
উত্তর: গ. মাইকেল মধুসূদন দত্ত
📌 BCS & Jobs Question & Solution
নিয়মিত পড়ুন | নিয়মিত অনুশীলন করুন | পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি: গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
পরীক্ষায় কমন উপযোগী অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

0 Comments