BCS এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ অংশ। ধারণাভিত্তিক প্রশ্ন বেশি আসে, তাই শুধু মুখস্থ না করে বুঝে পড়া জরুরি। নিচে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো সাজানো হলো—
সাধারণ বিজ্ঞান (প্রশ্ন ১২০-১৩৫)
১২০. ভাইরাস সম্পর্কে কোন্ বিবৃতিটি সঠিক?
(ক) এদের যেকোনো সিনথেটিক নিউট্রিয়েন্ট মিডিয়ামে কালচার করা যায় (খ) এদের জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে (গ) এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী (ঘ) ভাইরাস হল অণুবীক্ষণিক জীবন্ত প্রাণী
উত্তর: (গ) এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী
১২১. লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্পর্কে কোন্ বিবৃতিটি মিথ্যা?
(ক) Ni-Cd ব্যাটারির তুলনায় এদের শক্তির ঘনত্ব বেশি (খ) এতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোড ব্যবহার করা হয় (গ) 'মেমরি এফেক্ট'-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয় (ঘ) এখানে অতিরিক্ত চার্জিং-এর ফলে আগুন লাগতে পারে
উত্তর: (গ) 'মেমরি এফেক্ট'-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়
১২২. কোন্ টিস্যু পেশীকে হাড়ের সাথে সংযুক্ত রাখে?
(ক) তরুণাস্থি (খ) লিগামেন্ট (গ) টেন্ডন (ঘ) অ্যারিওলার টিস্যু
উত্তর: (গ) টেন্ডন
১২৩. একজন টাইপ-১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন্ বক্তব্যটি সঠিক?
(ক) নির্দিষ্ট কোষের ইনসুলিন প্রতিরোধিতা (খ) বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে (গ) অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা গ্লুকাগনের অতিরিক্ত উৎপাদন (ঘ) প্রো-ইনসুলিন থেকে ইনসুলিনে রূপান্তরে ত্রুটি
উত্তর: (খ) বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে
১২৪. জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলতঃ তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোন অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে?
(ক) অবলোহিত অঞ্চল (খ) দৃশ্যমান এবং নিকট-অবলোহিত অঞ্চল (গ) অতিবেগুনী এবং দৃশ্যমান অঞ্চল (ঘ) এক্স-রে এবং গামা-রে অঞ্চল
উত্তর: (ক) অবলোহিত অঞ্চল
১২৫. পারমাণবিক চুল্লিতে 'মডারেটরের' প্রাথমিক কাজ হলো:
(ক) অতিরিক্ত নিউট্রন শোষণ এবং চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ (খ) চুল্লির কেন্দ্রে উৎপন্ন তাপ স্থানান্তর করে শীতল করা (গ) দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো (ঘ) ক্ষতিকারক গামা বিকিরণ থেকে সুরক্ষা প্রদান
উত্তর: (গ) দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো
১২৬. যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?
(ক) ০.৫ (খ) ২ (গ) ০.২৫ (ঘ) ৪
উত্তর: (ঘ) ৪
১২৭. কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে?
(ক) উচ্চ তাপ বিকিরণ এবং খাদ্য কণাগুলিতে পরিবহন (খ) খাদ্য কণাগুলিতে ইনফ্রা-রেড বিকিরণ এবং শোষণ (গ) পানির অণুগুলির ইন্ডাকশন হিটিং (ঘ) ঘূর্ণনের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং
উত্তর: (ঘ) ঘূর্ণনের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং
১২৮. 'কোভিড-১৯'-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে?
(ক) রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার জন্য দুর্বল ভাইরাসের একটি রূপ প্রবর্তন করে (খ) পরিশোধিত ভাইরাল প্রোটিনের সাবইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে (গ) হোস্ট কোষে জেনেটিক উপাদান বহন করার জন্য একটি ভাইরাস ঘটিত বাহক ব্যবহার করে (ঘ) mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়
উত্তর: (ঘ) mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়
১২৯. MRI কোন্ নীতিতে কাজ করে?
(ক) শরীরের ত্রি-মাত্রিক চিত্র তৈরি করতে এক্স-রে ব্যবহার করে (খ) তেজস্ক্রিয় ট্রেসার দ্বারা নির্গত গামা-রে সনাক্তের মাধ্যমে (গ) শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে (ঘ) উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
উত্তর: (গ) শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
১৩০. একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি. গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?
(ক) ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে (খ) ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে (গ) ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে (ঘ) ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে
উত্তর: (গ) ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
১৩১. কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই?
(ক) শৈবাল (খ) ছত্রাক (গ) ভাইরাস (ঘ) ব্যাকটেরিয়া
উত্তর: (গ) ভাইরাস
১৩২. পরমাণু চুল্লীতে সচরাচর কোন জ্বালানী ব্যবহার করা হয়?
(ক) ইউরেনিয়াম-২৩৫ (খ) ইউরেনিয়াম-২৩৮ (গ) থোরিয়াম-১৩২ (ঘ) প্লুটোনিয়াম-২৪০
উত্তর: (ক) ইউরেনিয়াম-২৩৫
১৩৩. কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
(ক) লিগনিন (খ) রেজিন (গ) হেমি সেলুলোজ (ঘ) সেলুলোজ
উত্তর: (ঘ) সেলুলোজ
১৩৪. 'এপিকালচার' কোন বিষয় নিয়ে আলোচনা করে?
(ক) গুটিপোকা এবং রেশম (খ) মৌমাছি এবং মধু (গ) মৎস চাষ (ঘ) তামাক চাষ
উত্তর: (খ) মৌমাছি এবং মধু
১৩৫. একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো-
(ক) হোল (খ) ইলেকট্রন (গ) প্রোটন (ঘ) আয়ন
উত্তর: (খ) ইলেকট্রন
BCS & Jobs Question & Solution
১১। "বাংলাদেশ পর্যটন সংস্থা" কোন ধরনের ব্যবসায়?
উত্তর: সেবা
১২। পরিবেশ অধিদপ্তর কত সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে?
উত্তর: ১৯৯৯
১৩। 'বরেন্দ্র জাদুঘর' কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯১০
১৪। Transform to active voice: ‘The cake was eaten by the children.’
উত্তর: The children ate the cake.
১৫। What is the meaning of the idiom 'hit the nail on the head'?
উত্তর: Be exactly right
১৬। 'To out one's hand to plough' means?
উত্তর: To take a difficult task
১৭। Choose the idiom that means ‘to take on more than one can handle’?
উত্তর: Bite off more than you can chew.
১৮। What does "beat around the bush" mean?
উত্তর: Avoid the main topic
১৯। আরবি-ফারসি শব্দ মিশ্রিত কাব্যকে কোন ধরনের সাহিত্য বলে?
উত্তর: পুঁথি সাহিত্য
২০। ড. মুহম্মদ শহীদুল্লাহ-র রচিত ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থ কোনটি?
উত্তর: বাংলা সাহিত্যের কথা
BCS & Jobs Question & Solution
১। ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৯১৯
২। "তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব"- উক্তিটি কার?
উত্তর: নেপোলিয়নের
৩। ফ্রান্সে নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন?
উত্তর: ১৭৯৯
৪। আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল?
উত্তর: সেন্ট হেলেনা
৫। Trafalgar Square-এর অবস্থান-
উত্তর: ইংল্যান্ড
৬। পলমল কী?
উত্তর: লন্ডনের একটি রাজপথের নাম
৭। ওয়াটার লু'র যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কী?
উত্তর: ডিউক অব ওয়েলিংটন
৮। ওয়াটার লু'র যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর: নেপোলিয়ন
৯। ফরাসি বিপ্লব ও ভিয়েনা কংগ্রেস?
উত্তর: ১৭৮৯ ও ১৮১৫ সালে
১০। কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৮১৫
BCS & Jobs Question & Solution
১। কবিতার ছন্দ সাধারণত কত প্রকার? উত্তর: ৩ প্রকার
২। 'স্বভাব কবি' বলা হয় কাকে? উত্তর: গোবিন্দচন্দ্র দাস
৩। 'হুলিয়া' কবিতাটির রচয়িতা কে? উত্তর: নির্মলেন্দু গুণ
৪। 'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন- উত্তর: সৈয়দ হামজা
৫। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী? উত্তর: চণ্ডীমঙ্গল
৬। নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা? উত্তর: ঝরা পালক
৭। 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত- উত্তর: কাব্যনাটক
৮। 'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে? উত্তর: হুমায়ূন কবির
৯। মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী? উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন
১০। 'বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন। উত্তর: মীর মশাররফ হোসেন

0 Comments