GK Update 2026: জিডিপি, অন্তর্বর্তীকালীন সরকার ও আন্তর্জাতিক সম্পর্কের খুঁটিনাটি।

GK Update 2026: জিডিপি, অন্তর্বর্তীকালীন সরকার ও আন্তর্জাতিক সম্পর্কের খুঁটিনাটি।

 


BCS & Jobs Question & Solution-Set-01

০১. আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে জিডিপির ভিত্তি বছর হিসেবে নির্ধারণ করা হবে- উত্তর: ২০২৫-২৬ অর্থবছরকে।

০২. ২০৪০ সালের মধ্যে কত কোটি শিশু স্থূলতায় আক্রান্ত হতে পারে? উত্তর: প্রায় ২২ কোটির বেশি (প্রায় ২২.৭ কোটি)। (সূত্র: World Obesity Atlas পূর্বাভাস)

০৩. কোন সংস্থা শিশুদের স্থূলতা নিয়ে 'World Obesity Atlas' প্রকাশ করেছে? উত্তর: World Obesity Federation. (সূত্র: World Obesity Atlas প্রতিবেদন)

০৪. বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) কোন সম্রাটের শাসনামলে প্রবর্তিত হয়? উত্তর: মোগল সম্রাট আকবর।

০৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে প্রথম আনন্দ শোভাযাত্রা কত সালে শুরু হয়? উত্তর: ১৯৮৯ সালে।

০৬. রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান প্রথম কত সালে শুরু হয়েছিল? উত্তর: ১৯৬৭ সালে।

০৭. সিপ্রি (SIPRI)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক সামরিক ব্যয়ের কত শতাংশ যুক্তরাষ্ট্র এককভাবে করে থাকে? উত্তর: ৩৭ শতাংশ।

০৮. ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীদের অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্র (UNDRIP) কত সালে গৃহীত হয়? উত্তর: ২০০৭ সালে।

০৯. ইহুদি রাষ্ট্র ইসরায়েল কত তারিখে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৪ মে, ১৯৪৮।

১০. তেল শোধনাগারের (Refinery) জটিলতা পরিমাপের সূচকটির নাম কী? উত্তর: নেলসন কমপ্লেক্সিটি ইনডেক্স (Nelson Complexity Index)।

১১. জ্বালানি তেলের গুণগত মান বিচারে 'সুইট ক্রুড' (Sweet Crude) বলতে কী বোঝায়? উত্তর: যে তেলে সালফারের পরিমাণ কম থাকে।

১২. তেলের ঘনত্ব পরিমাপের জন্য কোন মানদণ্ড ব্যবহার করা হয়? উত্তর: এপিআই গ্র্যাভিটি (API Gravity)।

১৩. নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: ইংল্যান্ড ও ওয়েলস।

১৪. অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার কয়টি অধ্যাদেশকে সংসদে বিল আকারে পাশ করেছে? উত্তর: ১১০টি।

১৫. অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার কয়টি অধ্যাদেশকে হুবহু সংসদে বিল আকারে পাশ করেছে? উত্তর: ৯৭টি।

১৬. অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার কয়টি অধ্যাদেশকে সংশোধিত আকারে সংসদে পাশ করেছে? উত্তর: ১৩টি।

১৭। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছেন- উত্তর: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

১৮. কত সালে সংবিধানের শুরুতে 'বিসমিল্লাহির রহমানির রাহিম' যুক্ত করা হয়? উত্তর: ১৯৭৮ সালে।

১৯. বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কে? উত্তর: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

২০. জিয়াউর রহমান কত সালে স্বাধীনতা পদক প্রবর্তন করেন? উত্তর: ১৯৭৭ সালে।

সাম্প্রতিক ও সাধারণ জ্ঞান: প্রশ্নোত্তর (২০২৬ স্পেশাল)

📚 ২০২৬ সালের সাম্প্রতিক সাধারণ জ্ঞান: পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্নোত্তর


BCS & Jobs Question & Solution-Set-02

১। 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২। বাংলা চলিত রীতির প্রবর্তক?

উত্তর: প্রমথ চৌধুরী

৩। দিন বন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

৪। 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?

উত্তর: রক্তকরবী

৫। 'তৈল' প্রবন্ধটি লিখেছেন?

উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী

৬। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

উত্তর: ইউরিয়া

৭। কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো-

উত্তর: বালি

৮। কোথায় দিন রাত্রি সর্বদা সমান?

উত্তর: নিরক্ষরেখায়

৯। মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

উত্তর: চারটি

১০। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?

উত্তর: সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে

BCS & Jobs Question & Solution-set-03

  1. কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর: ১৯২৫ সালে (এই কাব্যগ্রন্থে ১১টি কবিতা রয়েছে)।
  2. কাজী নজরুল ইসলামের 'নারী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর: সাম্যবাদী।
  3. ওয়াঙ্গালা উৎসব কোন নৃগোষ্ঠীর উৎসব? উত্তর: গারো নৃগোষ্ঠীর।
  4. জ্বালানি সংকট মোকাবিলায় জাপান কত অর্থ সহায়তা ঘোষণা করেছে? উত্তর: ১০ বিলিয়ন মার্কিন ডলার। (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের জন্য)
  5. 'এসো হে বৈশাখ' গানটি কার রচনা? উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
  6. বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে কোন প্রতিষ্ঠান? উত্তর: Time magazine (যুক্তরাষ্ট্রভিত্তিক)।
  7. মুজিবনগর দিবস কবে পালিত হয়? উত্তর: ১৭ এপ্রিল। (মুজিবনগর সরকার গঠিত হয়- ১৭ এপ্রিল ১৯৭১)
  8. ১ ব্যারেল সমান কত লিটার? উত্তর: ১৫৮.৯৮ লিটার (প্রায় ১৫৯ লিটার)

BCS & Jobs Question & Solution-Set-04

১। War and Peace"উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ লিও টলস্টয়

২। এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ ব্যাংকক

৩। ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়?

উত্তরঃ লন টেনিস

৪। ভিয়েতনামের রাজধানীর নাম কী?

উত্তরঃ হ্যানয়

৫। ফিলিপাইনের মুদ্রার নাম কী?

উত্তরঃ পেসো

৬। গুয়াম দ্বীপের রাজধানীর নাম কী

উত্তরঃ হাগাতনা

৭। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?

উত্তরঃ ম্যাক্সওয়েবার

৮। East London কোথায় অবস্থিত?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকায়

৯। ফোকেটিং কোন দেশের আইনসভা?

উত্তরঃ ডেনমার্ক

১০। মহানন্দা কোন নদীর উপনদী

উত্তরঃ পদ্মা

 

BCS & Jobs Question & Solution-Set-05

১. প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের নাম কী? 

উত্তর: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

২. প্রশ্ন: দেশের একমাত্র সরকারি তেল শোধনাগারের নাম কী? 

উত্তর: ইস্টার্ন রিফাইনারি পিএলসি (Eastern Refinery PLC)।

৩. প্রশ্ন: পর্তুগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 

উত্তর: আন্তোনিও হোসে সেগুরো।

৪. প্রশ্ন: ফোর্বস-এর তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে? 

উত্তর: ইলন মাস্ক (Elon Musk)।

৫. প্রশ্ন: বর্তমান জাতীয় সংসদ ভবনে প্রথম সংসদ অধিবেশন বসে কত সালে? 

উত্তর: ১৯৮২ সালে।

৬. প্রশ্ন: বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নাম কী? 

উত্তর: আহমেদ আযম খান।

৭. প্রশ্ন: বর্তমানে দেশে সিটি কর্পোরেশন রয়েছে কতটি? 

উত্তর: ১২টি।

৮. প্রশ্ন: বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? 

উত্তর: যুক্তরাষ্ট্র।

৯. প্রশ্ন: বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী কতটি? 

উত্তর: ৫৪টি।

১০. প্রশ্ন: বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? 

উত্তর: বগুড়া।

১১. প্রশ্ন: বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদরদপ্তর কোথায় অবস্থিত? 

উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

১২. প্রশ্ন: বুড়িমারী স্থলবন্দর কোথায় অবস্থিত? 

উত্তর: লালমনিরহাট।

১৩. প্রশ্ন: বৈশ্বিক মোট জ্বালানির কত শতাংশ 'হরমুজ প্রণালি' দিয়ে পরিবাহিত হয়? 

উত্তর: এক-পঞ্চমাংশ।

১৪. প্রশ্ন: ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশে আসা পাইপলাইনটির নাম কী? 

উত্তর: ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন (দৈর্ঘ্য প্রায় ১৩০ কিমি)।

১৫. প্রশ্ন: রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট-এর মতে ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে কত শতাংশ? 

উত্তর: ৭৪ শতাংশ।

১৬. প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 

উত্তর: ২৪০০ মেগাওয়াট (১২০০+১২০০)।

১৭. প্রশ্ন: 'শেল অয়েল' বলতে কী বোঝায়? 

উত্তর: শক্ত শেল পাথরের ভেতরে আটকে থাকা তেল।

১৮. প্রশ্ন: সংবিধানের কত নং অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারেন? 

উত্তর: ৭৩ নং অনুচ্ছেদ।

১৯. প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে নতুন তেল শোধনাগার নির্মাণের ঘোষণা দিয়েছেন? 

উত্তর: টেক্সাস।

২০. প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ আদায়ে গৃহীত পদ্ধতির নাম কী? 

উত্তর: প্রি-স্যুট মিডিয়েশন।

২১. প্রশ্ন: সংকটে বাংলাদেশকে জ্বালানি তেল সরবরাহে আশ্বস্তকারী দেশসমূহ কোনটি? 

উত্তর: ভারত ও চীন।

২২. প্রশ্ন: সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কোনটি? 

উত্তর: পানি।

২৩. প্রশ্ন: স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করান কে? 

উত্তর: রাষ্ট্রপতি।

২৪. প্রশ্ন: স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে কোন উপাধিতে ভূষিত হন? 

উত্তর: বীর বিক্রম।

২৫. প্রশ্ন: আইপিসিসি (IPCC) কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ১৯৮৮ সালে।

Post a Comment

0 Comments