সাম্প্রতিক ও সাধারণ জ্ঞান: প্রশ্নোত্তর (২০২৬ স্পেশাল)

সাম্প্রতিক ও সাধারণ জ্ঞান: প্রশ্নোত্তর (২০২৬ স্পেশাল)

 


প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে আপডেটেড সাধারণ জ্ঞান খুবই জরুরি। বিশেষ করে BCS, ব্যাংক জব, প্রাইমারি শিক্ষক নিয়োগ বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় সাম্প্রতিক তথ্য থেকে প্রশ্ন আসার প্রবণতা দিন দিন বাড়ছে। তাই ২০২৬ সালের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর এখানে সহজভাবে সাজিয়ে দেওয়া হলো, যাতে দ্রুত রিভিশন করা যায়।

🔹 গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (২০২৬)

০১. আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে জিডিপির ভিত্তি বছর হিসেবে নির্ধারণ করা হবে— উত্তর: ২০২৫-২৬ অর্থবছরকে।

০২. ২০৪০ সালের মধ্যে কত কোটি শিশু স্থূলতায় আক্রান্ত হতে পারে? উত্তর: প্রায় ২২ কোটির বেশি (প্রায় ২২.৭ কোটি)। (সূত্র: World Obesity Atlas পূর্বাভাস)

০৩. কোন সংস্থা শিশুদের স্থূলতা নিয়ে 'World Obesity Atlas' প্রকাশ করেছে? উত্তর: World Obesity Federation. (সূত্র: World Obesity Atlas প্রতিবেদন)

০৪. বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) কোন সম্রাটের শাসনামলে প্রবর্তিত হয়? উত্তর: মোগল সম্রাট আকবর।

০৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে প্রথম আনন্দ শোভাযাত্রা কত সালে শুরু হয়? উত্তর: ১৯৮৯ সালে।

০৬. রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান প্রথম কত সালে শুরু হয়েছিল? উত্তর: ১৯৬৭ সালে।

০৭. সিপ্রি (SIPRI)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক সামরিক ব্যয়ের কত শতাংশ যুক্তরাষ্ট্র এককভাবে করে থাকে? উত্তর: ৩৭ শতাংশ।

০৮. ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীদের অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্র (UNDRIP) কত সালে গৃহীত হয়? উত্তর: ২০০৭ সালে।

০৯. ইহুদি রাষ্ট্র ইসরায়েল কত তারিখে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৪ মে, ১৯৪৮।

১০. তেল শোধনাগারের (Refinery) জটিলতা পরিমাপের সূচকটির নাম কী? উত্তর: নেলসন কমপ্লেক্সিটি ইনডেক্স (Nelson Complexity Index)।

১১. জ্বালানি তেলের গুণগত মান বিচারে 'সুইট ক্রুড' (Sweet Crude) বলতে কী বোঝায়? উত্তর: যে তেলে সালফারের পরিমাণ কম থাকে।

১২. তেলের ঘনত্ব পরিমাপের জন্য কোন মানদণ্ড ব্যবহার করা হয়? উত্তর: এপিআই গ্র্যাভিটি (API Gravity)।

১৩. নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: ইংল্যান্ড ও ওয়েলস।

১৪. অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার কয়টি অধ্যাদেশকে সংসদে বিল আকারে পাশ করেছে? উত্তর: ১১০টি।

১৫. অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার কয়টি অধ্যাদেশকে হুবহু সংসদে বিল আকারে পাশ করেছে? উত্তর: ৯৭টি।

১৬. অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার কয়টি অধ্যাদেশকে সংশোধিত আকারে সংসদে পাশ করেছে? উত্তর: ১৩টি।

১৭. সম্প্রতি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছেন— উত্তর: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

১৮. কত সালে সংবিধানের শুরুতে 'বিসমিল্লাহির রহমানির রাহিম' যুক্ত করা হয়? উত্তর: ১৯৭৮ সালে।

১৯. বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কে? উত্তর: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

২০. জিয়াউর রহমান কত সালে স্বাধীনতা পদক প্রবর্তন করেন? উত্তর: ১৯৭৭ সালে।

21.  টাইম ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত ২০২৬ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন

  • উত্তর: প্রধানমন্ত্রী তারেক রহমান।

22. টাইম ম্যাগাজিন প্রকাশিত হয়

  • উত্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে।

23. এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সম্মেলনের আয়োজন করে কোন দেশ?

  • উত্তর: জাপান।

24. জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকার উন্নয়ন সহযোগীদের কাছে কত ডলার অর্থ সহায়তা চেয়েছে?

  • উত্তর: ২০০ কোটি মার্কিন ডলার।

25. মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা টেকসই আহরণের জন্য সরকার কতদিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে?

  • উত্তর: ৫৮ দিন (১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত)

26. বাংলাদেশে জাটকা ধরায় নিষেধাজ্ঞা থাকে

  • উত্তর: মাস ( নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত)

27. জাটকা বলতে বোঝায়

  • উত্তর: ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ মাছকে।

 

বাংলাদেশ
১. নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসরের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কে?

ক. নজরুল ইসলাম
খ. সুলতান মাহমুদ
গ. আশিক চৌধুরী
ঘ. সৈয়দ ওসমান আলী
উত্তর: ক
(নোট: আগামী ২২ থেকে ২৫ মে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে।)
২. বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত কে?
ক. পিটার হাস
খ. পিটার বাটলার
গ. ব্রেন্ট ক্রিস্টেনসেন
ঘ. টমাস ব্রেন্টলি
উত্তর: গ
(নোট: তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন এবং বাংলাদেশে ১৮তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।)
৩. বর্তমানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার কে?
ক. রবার্ট ফ্রেন
খ. লরিয়েন বার্কার
গ. সুসান রাইলি
ঘ. ডগলাস ফসেকেট
উত্তর: গ
৪. সম্প্রতি বাংলাদেশ কোন দেশ থেকে প্রায় ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে?
ক. চীন
খ. সৌদি আরব
গ. যুক্তরাজ্য
ঘ. ভারত
উত্তর: খ
৫. বিশ্বের ৬টি দেশের কতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি
উত্তর: খ

আন্তর্জাতিক
১. সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কত ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে একটি চুক্তি করেছে ভেনিজুয়েলা?
ক. ২ বিলিয়ন ডলার
খ. ১.৫ বিলিয়ন ডলার
গ. ২.৫ বিলিয়ন ডলার
ঘ. ৩ বিলিয়ন ডলার
উত্তর: ক
২. সম্প্রতি (৬ জানুয়ারি, ২০২৬) রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর ইউক্রেনের সুরক্ষায় একটি ‘রিয়্যাসুরেন্স ফোর্স’ পাঠানোর অঙ্গীকার করেছে কারা?
ক. যুক্তরাষ্ট্র
খ. ইউরোপীয় নেতারা
গ. জাতিসংঘ
ঘ. চীন
উত্তর: খ
৩. ‘এক্সন মবিল, কনোকো ফিলিপস ও শেভরন’ কোন দেশভিত্তিক সবচেয়ে বড় তেল কোম্পানি?
ক. সৌদি আরব
খ. ভেনিজুয়েলা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. কলম্বিয়া
উত্তর: গ
৪. বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুত রয়েছে কোন দেশে?
ক. সৌদি আরব
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ভেনিজুয়েলায়
উত্তর: ঘ
(নোট: ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভেনিজুয়েলায় ৩০৩ বিলিয়ন ব্যারেলের মতো তেল মজুত আছে, যা বিশ্বের মোট মজুতের প্রায় ২০ শতাংশ।)
৫. সম্প্রতি (৬ জানুয়ারি, ২০২৬) ফিলিপাইনে কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে?
ক. ৫.৭ মাত্রা
খ. ৬.০ মাত্রা
গ. ৬.৭ মাত্রা
ঘ. ৭.২ মাত্রা
উত্তর: গ


Post a Comment

0 Comments