GK সাম্প্রতিক
প্রতিদিনের সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আমাদের আয়োজন “GK সাম্প্রতিক”।
BCS, ব্যাংক, শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর একসাথে দেখে নিন।
০১. বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত কত?
উত্তর: ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট।
০২. বর্তমানে দেশে স্বীকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন?
উত্তর: ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন। (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (MIS) অনুযায়ী)
০৩. সম্প্রতি নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন হয়েছে কোথায়?
উত্তর: সিলেটে।
০৪. ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র, আমদানির পরিমাণ- ৩,৫০৭ বি.ড.। (সূত্র: Visual Capitalist)
০৫. ২০২৫ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ কোনটি?
উত্তর: চীন, আমদানির পরিমাণ- ২,৫৮৩ বি.ড.। (সূত্র: Visual Capitalist)
০৬. ২০২৬ সালে মুসলিম দেশগুলোর মধ্যে কতটি দেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারের বেশি হবে?
উত্তর: ৩টি। (তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব) (সূত্র: IMF)
০৭. কার্ল মার্ক্স কোন দেশের দার্শনিক ছিলেন?
উত্তর: জার্মানি। (জন্ম: ৫ মে, ১৮১৮)
০৮. কার্ল মার্ক্স কোন মতবাদের প্রবর্তক?
উত্তর: মার্ক্সবাদ (Marxism)।
বাংলা: বর্ণ (চাকরি প্রস্তুতি স্পেশাল)MCQ
১. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?
(ক) উষ্ম বর্ণ (খ) স্বরবর্ণ (গ) ব্যঞ্জন বর্ণ (ঘ) ঘোষ বর্ণ
উত্তর: খ
২. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি?
(ক) ২ টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
উত্তর: ক
৩. নিচের কোন জোড়াটি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?
(ক) অস্বচ্ছ ও উন্মুক্ত (খ) কার ও ফলা (গ) স্বচ্ছ ও যুক্ত (ঘ) স্বচ্ছ ও অস্বচ্ছ
উত্তর: ঘ
৪. 'অ' কোন বর্ণের সাথে যুক্ত হয়ে নিলীন বর্ণ গঠন করে?
(ক) অর্ধমাত্রার বর্ণ (খ) ব্যঞ্জন বর্ণ (গ) পূর্ণমাত্রার বর্ণ (ঘ) স্বরবর্ণ
উত্তর: খ
৫. বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার স্বরবর্ণ কয়টি?
(ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি
উত্তর: ঘ
৬. অল্পপ্রাণ বর্ণ উচ্চারণে কোন বর্ণ যোগ করতে হয়?
(ক) র (খ) হ (গ) অ (ঘ) এ
উত্তর: গ
৭. পূর্ণমাত্রাবিশিষ্ট ব্যঞ্জনবর্ণ কয়টি?
(ক) ৬ টি (খ) ৭ টি (গ) ২০ টি (ঘ) ২৬ টি
উত্তর: ঘ
৮. কোন চারটি বর্ণ মাত্রাহীন?
(ক) গ, শ, প, ন (খ) এ, ঐ, ও, ঔ (গ) ক, খ, চ, ছ (ঘ) ঋ, খ, ধ, থ
উত্তর: খ
৯. বাংলা বর্ণমালায় তালব্য বর্ণ কয়টি?
(ক) ৫টি (খ) ৮টি (গ) ৯টি (ঘ) ৭টি
উত্তর: খ
১০. কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
(ক) চ (খ) উ (গ) ঞ (ঘ) ন
উত্তর: গ
Read More...
🌍 BCS & Jobs Preparation: সাম্প্রতিক সাধারণ জ্ঞান (2026 আপডেট) GK
BCS & Jobs Preparation: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
NTRCA প্রধান/সহকারী প্রধান পরীক্ষা-২০২৬
আর্থিক ব্যবস্থাপনার মৌলিক ধারণা....
১. শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা বলতে কী বোঝেন?
উত্তর: প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে অর্থের উৎস নির্ধারণ, বাজেট প্রণয়ন, অর্থ ব্যয়, হিসাব সংরক্ষণ এবং অডিট বা নিরীক্ষার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়াকে আর্থিক ব্যবস্থাপনা বলে।
২. বিদ্যালয়ের আয়ের প্রধান উৎসগুলো কী কী?
উত্তর: সরকারি অনুদান (MPO), শিক্ষার্থীদের টিউশন ফি, সেশন চার্জ, জমি বা দোকান ভাড়া (যদি থাকে), অনুদান এবং বিবিধ খাত।
৩. বিদ্যালয়ের জন্য বাজেট কেন প্রয়োজন?
উত্তর: আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে এবং পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে বাজেট প্রয়োজন।
৪. ক্যাশ বই (Cash Book) কী?
উত্তর: প্রতিষ্ঠানের প্রতিদিনের নগদ লেনদেন (প্রাপ্তি ও প্রদান) যে খাতায় লিপিবদ্ধ করা হয়, তাকে ক্যাশ বই বলে।
৫. ভাউচার কাকে বলে?
উত্তর: আর্থিক লেনদেনের স্বপক্ষে যে লিখিত প্রমাণ বা দলিল থাকে, তাকে ভাউচার বলে।
৬. প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আর্থিক বিষয়ে আপনার ক্ষমতা কতটুকু?
উত্তর: সরকারি বিধি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যয় এবং কমিটির অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিক খাতে ব্যয় করা।
৭. বিদ্যালয়ের চেক বইয়ে কাদের স্বাক্ষর থাকে?
উত্তর: সাধারণত প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক) এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির যৌথ স্বাক্ষরে চেক উত্তোলিত হয়।
সাম্প্রতিক বিষয়াবলি (বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, ব্যাংক)
০১. সম্প্রতি, ইউক্রেন যুদ্ধের আদলে হিজবুল্লাহ নতুন কোন অস্ত্র ব্যবহার করছে?
উত্তর: ফাইবার-অপটিক ড্রোন।
০২. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনায় কী নামে পরিচিত?
উত্তর: 'ইসলাস মালভিনাস'।
০৩. সম্প্রতি, মিয়ানমারের কোন নেত্রীর সাজা কমিয়ে গৃহবন্দি করা হয়েছে?
উত্তর: অং সান সু চি।
০৪. বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
০৫. বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নশীল মহাদেশ কোনটি?
উত্তর: ইউরোপ মহাদেশ।
০৬. সম্প্রতি ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের প্রথম দেউলিয়া হওয়া প্রতিষ্ঠান-
উত্তর: স্পিরিট এয়ারলাইন্স।
০৭. প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে কোন দেশ?
উত্তর: তুরস্ক।
০৮. 'হার্মিস ৪৫০জেড' কোন দেশের ড্রোন?
উত্তর: ইসরায়েল।
০৯. গুগলের মূল প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: অ্যালফাবেট।
১০. মধ্যপ্রাচ্যের বৃহত্তম ওয়াটার পার্ক 'অ্যাকুয়ারাভিয়া' কোন দেশে অবস্থিত?
উত্তর: সৌদি আরব।
১১. মাউন্ট মাকালুর উচ্চতা কত মিটার?
উত্তর: ৮,৪৮৫ মিটার।
১২. সাবেরিন ও নোহেদ কোন দেশের স্থল বাহিনীর একটি ইউনিট?
উত্তর: ইরানের।
১৩. সম্প্রতি যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত যে দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে-
উত্তর: জার্মানি।
১৪. সম্প্রতি, পাটকাঠি থেকে গ্রাফিন তৈরি করেছেন কোন বাংলাদেশি বিজ্ঞানী?
উত্তর: ড. মো. আব্দুল আজিজ।
১৫. শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের উদ্যোগে মোট কত কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হয়?
উত্তর: প্রায় পৌনে ৬ হাজার কিলোমিটার।
১৬. 'মাউন্ট মাকালু' কী নামে পরিচিত?
উত্তর: গ্রেট ব্ল্যাক ওয়ান।
১৭. বাংলাদেশের মোট আবাদি জমির কত শতাংশ সেচের আওতাভুক্ত?
উত্তর: ৭৪%।
১৮. আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার কত?
উত্তর: ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা।
১৯. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বৃদ্ধি করা হয়?
উত্তর: সপ্তদশ সংশোধনী।
২০. কার্প জাতীয় মাছের একমাত্র প্রজনন কেন্দ্র-
উত্তর: ? (সঠিক উত্তরটি কমেন্ট করুন।)

0 Comments