চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করতে হলে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শক্ত ভিত্তি থাকা অত্যন্ত জরুরি। বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, নিবন্ধনসহ বিভিন্ন পরীক্ষায় নিয়মিত এসব বিষয় থেকে প্রশ্ন আসে। তাই পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর একসঙ্গে তুলে ধরা হলো।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান
স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৩৬ সালে।
দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি?
উত্তর: গাজীপুর সিটি কর্পোরেশন।
ট্রাম্পের নতুন ভিসা নীতিতে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশী শিক্ষার্থীরা সর্বোচ্চ কত বছর থাকতে পারবেন?
উত্তর: ৪ বছর।
ফিফা বিশ্বকাপে ‘ব্রোঞ্জ ফাইনাল (Bronze Final)’ ম্যাচ বলতে বোঝায়—
উত্তর: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
কোন প্রকল্পের অধীনে দেশের নয় (৯) লাখ তরুণকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিবে যুব উন্নয়ন অধিদপ্তর?
উত্তর: ইকনোমিক অ্যাকসেরেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন)।
‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি)-২০২৬’ অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর: সাংহাই, চীন।
দেশের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট ‘তিস্তা সোলার লিমিটেড’ এর উৎপাদন ক্ষমতা—
উত্তর: ২০০ মেগাওয়াট।
‘মরমী কবি’ হিসেবে পরিচিত—
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার কে?
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে বাংলাদেশকে সাহায্য করবে—
লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালি?
উত্তর: বাব এল-মান্দেব।
প্রবাসীদে কল্যাণে চালু হতে যাওয়া নতুন কার্ডের নাম কী?
উত্তর: প্রবাসী কার্ড।
সম্প্রতি সড়কে শৃঙ্খলা আনতে ঢাকার রাস্তার বিভিন্ন মোড়ে স্থাপনকৃত এআই প্রযুক্তি বিশিষ্ট ক্যামেরার নাম কী?
উত্তর: পিটিজেড (প্যান-টিল্ট-জুম) ক্যামেরা।
মহাসড়কে দুর্ঘটনা পরবর্তী সেবা দিতে ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’ এর অধীনে কত কিলোমিটার পরপর অ্যাম্বুলেন্স রাখা হবে?
উত্তর: ১০ কিলোমিটার পরপর।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারির ভূমিকায় থাকবেন—
উত্তর: স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ।
বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নাম কী?
উত্তর: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
টিকাবিষয়ক কর্মসূচি ‘EPI’ এর পূর্ণরূপ—
উত্তর: Expanded Programme on Immunization.
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া কি নামে পরিচিত?
উত্তর: টাইগার লাইটনিং-২৬।
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা কে?
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘Song Offerings’ বইয়ের ভূমিকা লিখেছিলেন—
উত্তর: আইরিশ কবি W. B. Yeats.
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান
১. বাংলাদেশের কোন জেলাটিতে ভারতের সীমান্ত নেই?
(ক) রাঙ্গামাটি
(খ) কক্সবাজার
(গ) কুড়িগ্রাম
(ঘ) সিলেট
উত্তর: (খ) কক্সবাজার (কক্সবাজারের সাথে শুধুমাত্র মিয়ানমারের সীমান্ত রয়েছে)
২. 'এশিয়া' মহাদেশের আয়তন পৃথিবীর কত শতাংশ?
(ক) ২০%
(খ) ৩০%
(গ) ৪০%
(ঘ) ৫০%
উত্তর: (খ) ৩০%
৩. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
(ক) ৭৮.০২%
(খ) ২০.৭১%
(গ) ০.০৩%
(ঘ) ০.৯৭%
উত্তর: (ক) ৭৮.০২% (সাধারণত প্রায় ৭৮.০৮%)
৪. কোন গ্রহকে 'নীল গ্রহ' বলা হয়?
(ক) মঙ্গল
(খ) পৃথিবী
(গ) শনি
(ঘ) শুক্র
উত্তর: (খ) পৃথিবী
৫. কোন মহাসাগরকে 'অন্ধ মহাসাগর' বলা হয়?
(ক) প্রশান্ত
(খ) আটলান্টিক
(গ) ভারত
(ঘ) আর্কটিক
উত্তর: (খ) আটলান্টিক
৬. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
(ক) কয়লা
(খ) প্রাকৃতিক গ্যাস
(গ) চুনাপাথর
(ঘ) চিনামাটি
উত্তর: (খ) প্রাকৃতিক গ্যাস
৭. পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট কোনটি?
(ক) কঙ্গো
(খ) বোর্নিও(গ) সুন্দরবন
(ঘ) আমাজন
উত্তর: (ঘ) আমাজন

0 Comments